Thursday, May 14, 2026

পরীক্ষামূলক ভাবে শুরু “দুয়ারে রেশন”, পাইলট প্রকল্পে ১৫ শতাংশ ডিলার

Date:

Share post:

যেমন কথা, তেমন কাজ। একুশের ভোটের (West Bengal Assembly Election 2021) আগে তৃণমূল (TMC) নেতৃত্ব প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার পর ‘‘দুয়ারে রেশন’’ (Duare Ration) প্রকল্প চালু হবে। অর্থাৎ, রেশন দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনাকে আর রেশন তুলতে হবে না। এবার সেই প্রতিশ্রুতি রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)। আজ বুধবার থেকে রাজ্যে ‘‘দুয়ারে রেশন’’ প্রকল্প পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে।

খাদ্য দফতর (West Bengal Food Department) সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই পাইলট প্রকল্পের আওতায় ১৫ শতাংশ রেশন ডিলারকে আনা হবে। সেই অনুযায়ী, রাজ্যের ২০ হাজারের বেশি রেশন ডিলারের মধ্যে ৩২০০ জনকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই সমস্ত ডিলারদের ৭৫ টাকা অতিরিক্ত কমিশন দেওয়া হবে বলে খাদ্য দফতর জানিয়েছে। সপ্তাহে চারদিন, মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চালিয়ে শুধু শনিবার রেশন দোকান খোলা রাখতে বলেছে দফতর।

জানা গিয়েছে, বিধিবদ্ধ রেশন এলাকার আওতায় থাকা সাব এরিয়া ও সংশোধিত রেশন এলাকায় ব্লক-পুরসভা ভিত্তিতে ১৫ শতাংশ রেশন ডিলারকে চিহ্নিত করা হয়েছে। ওই রেশন ডিলাররা গ্রাহকদের বাড়িতে গিয়ে খাদ্যদ্রব্য সরবরাহ করবেন। যেহেতু চলতি মাসের মাঝামাঝি সময় থেকে পাইলট প্রকল্পটি শুরু হচ্ছে, তাই আগেই অনেক গ্রাহক দোকান থেকে ইতিমধ্যেই রেশন সংগ্রহ করে নিয়েছেন। যে গ্রাহকরা এখনও রেশন সংগ্রহ করেননি, সেপ্টেম্বরে তাঁদের বাড়িতে ডিলাররা যাবেন। অক্টোবর থেকে আরও বেশি সংখ্যক ডিলারকে পাইলট প্রকল্পের আওতায় এনে নভেম্বর থেকে পুরোপুরি প্রকল্পটি সার্বিকভাবে চালু করতে চায় খাদ্য দফতর।

আরও পড়ুন:কাবুলে এক বাঙালি ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করল তালিবান

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...