Sunday, May 17, 2026

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল আলিপুর, দার্জিলিং চিড়িয়াখানা ও HMI

Date:

Share post:

করোনার বাড় বাড়ন্তে এতদিন বন্ধ ছিল চিড়িয়াখানা। আজ, বুধবার থেকে ফের খুলল আলিপুর চিড়িয়াখানা, দার্জিলিং চিড়িয়াখানা এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট(HMI)। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল। পুজোর ঠিক আগে চিড়িয়াখানা খুলে যাওয়া স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর কাছে তা খুশীর খবর।

আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে প্রবেশের সময় দর্শকদের মানতে হবে স্বাস্থ্যবিধি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মূল গেটের মুখেই থার্মাল গান দিয়ে প্রত্যেক দর্শকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। প্রত্যেকের মাস্ক থাকা আবশ্যিক। ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। চিড়িয়াখানার ভিতরে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক, এমনটাও জানানো হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। সূত্রের খবর, চিড়িয়াখানায় একসঙ্গে ১০-১২ হাজার দর্শক প্রবেশ করলে সমস্যার কোন‌ও কারণ নেই। তবে বৃষ্টির মরশুমে এত দর্শক একসঙ্গে আসবেন না বলেই মনে করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পরীক্ষামূলক ভাবে শুরু “দুয়ারে রেশন”, পাইলট প্রকল্পে ১৫ শতাংশ ডিলার

অন্যদিকে দার্জিলিং চিড়িয়াখানা ও ইনস্টিটিউট সকাল ১০টায় খুলতেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তবে করোনা প্রতিরোধ নিয়ম মেনে স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।
দার্জিলিঙের পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক এবং এইচএমআই একই চত্বরে অবস্থিত। কোভিডের কারণে তা দীর্ঘদিন বন্ধ থাকলেও চিড়িয়াখানায় রেড পান্ডার ছানার জন্ম কিংবা ভাল্লুকের খুনসুটির ছবি কর্তৃপক্ষ ভিডিওর মাধ্যমে ফেসবুক পেজে দিয়েছেন। তা দেখেই কৌতুহল বেড়েছে উৎসাহীদের। ফলে, চিড়িয়াখানা খুলতেই ভিড় শুরু হয়েছে।
advt 19

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...