Saturday, March 14, 2026

‘ডার্বিতে তৈরি হয়েই মাঠে নামবো আমরা’, বললেন ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল ডিয়াজ

Date:

Share post:

সূচি প্রকাশ হয়ে গিয়েছে আইএসএলের(Isl)। বেজে গিয়েছে ডার্বির( derby) দামামাও। প্রথম ম‍্যাচে জামশেদপুর এফসির( jamshedpur fc) পর, দ্বিতীয় ম‍্যাচে এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan) বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল(Sc EastBengal)। আর সেই প্রস্তুতি এখন দিয়েই শুরু করে দিয়েছেন লাল-হলুদের নতুন কোচ ম্যানুয়েল ডিয়াজ(Manuel Diaz) । বললেন, এটা বলতে পারি যে আমরা ডার্বি ম্যাচের জন্য তৈরি থাকব।

ইস্টবেঙ্গল কোচ ডিয়াজ বলেন,” আমি জানি ডার্বি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। ডার্বি নিয়ে যে সমস্ত কথা হচ্ছে সবই আমার কানে এসেছে। আমরা দ্বিতীয় ম্যাচে ওদের বিরুদ্ধে খেলতে নামব। হ্যাঁ, এটা ঠিক যে প্রস্তুতির জন্য আমাদের হাতে অনেকটাই সময় কম। কিন্তু সমর্থকদের আবেগ আমি বুঝি এবং এটা বলতে পারি যে আমরা ওই ম্যাচের জন্য তৈরি থাকব।”

গতমরশুমে ডার্বি দিয়ে অভিযান শুরু করলেও, ২০২১-২২ মরশুমে জমশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম‍্যাচ নিয়ে ডিয়াজ বলেন,” ঠাসা সূচি রয়েছে ৷ ঘনঘন ম্যাচ খেলতে হবে আমাদের ৷ জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগেই আমাদের তৈরি হতে হবে। প্রথম ম‍্যাচে জয় দিয়েই অভিযান শুরু করতে চাই।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিং-এ উন্নতি বিরাট কোহলির

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...