Saturday, May 16, 2026

ত্রিপুরার CPM সম্পাদক গৌতম দাস প্রয়াত কলকাতায়, হাসপাতালে গেলেন কুণাল

Date:

Share post:

প্রয়াত হলেন ত্রিপুরা (Tripura) সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক গৌতম দাস (Gautam Das)। আজ, বৃহস্পতিবার সকালে কলকাতার (Kolkata) বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু সংবাদ পেয়েই সেখানে ছুটে যান পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সকাল থেকেই সেখানে রয়েছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন। কুণাল ঘোষ জানিয়েছেন, সমস্তরকম সহযোগিতা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা রিপোর্ট দেখেই প্রবীণ সিপিএম নেতার মরদেহ তুলে দেওয়া হবে পরিবারের কাছে। গৌতমবাবুর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন।

 

সম্প্রতি করোনা (Coronavirus) আক্রান্ত হন গৌতম দাস। বার্ধক্যজনিত সমস্যাও ছিল তাঁর। ভালো চিকিৎসার জন্য তাঁকে গত ৬ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হয়। কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। আজ সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় গৌতমবাবুর। ত্রিপুরার রাজনীতিতে প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন, এবং রাজনৈতিক ভাবে আপসহীন নেতা হিসাবে পরিচিত ছিলেন গৌতমবাবু।

 

ত্রিপুরায় সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পাশাপাশি সেরাজ্যে সিপিএমের (CPM) মুখপত্র ডেইলি দেশের কথার সম্পাদকও ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে একটি যুগের অবসান ঘটলো।

advt 19

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...