Thursday, May 14, 2026

বেনজির: ভবানীপুরে উপনির্বাচনেও কমপক্ষে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

উপনির্বাচনেও বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী! দেশের ইতিহাসে বোধহয় এই প্রথম ঘটছে এই ঘটনা। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে উপনির্বাচন। এছাড়া মুর্শিদাবাদের (Murshidabad) দুটি কেন্দ্রে বিধানসভা নির্বাচন। আর এর জন্য 54 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। অর্থাৎ কেন্দ্র পিছু ২৬০০ সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। ইতিমধ্যেই ভবানীপুর পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরা রুটমার্চ করেছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি উপনির্বাচনের জন্য এত কোম্পানি কেন? এর আগে দেশের কোথাও উপনির্বাচনের জন্য এত কোম্পানি পাঠানো হয়েছে বলে নজির খুঁজে পাওয়া যাচ্ছে না। ভবানীপুর কেন্দ্র বলেই কি এত তৎপরতা? তাহলে কি তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সর্বভারতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বৃদ্ধিই বিজেপি (Bjp) সরকারের মনে আশঙ্কার পারদ বাড়াচ্ছে? যার জেরে তাঁর কেন্দ্রে উপনির্বাচনেও ২৬ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন! প্রশ্ন সব মহলে।

একইসঙ্গে প্রশ্ন উঠেছে, যেখানে সামনে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, সেখানে ৮ থেকে ৯ হাজার সেনা জওয়ান ভিন রাজ্য থেকে বাংলায় এলে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনটা মনে করছেন বিশেষজ্ঞরাও। এক্ষেত্রে তাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু সেটা সম্ভব নয় বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন- ৬৮ বছর পর এয়ার ইন্ডিয়া ফিরে পেতে দরপত্র জমা দিল টাটা সন্স

advt 19

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...