Tuesday, February 3, 2026

ব্যাড ব্যাঙ্কের জন্য ৩১ হাজার কোটির রক্ষাকবচ ঘোষণা নির্মলার

Date:

Share post:

আগামী পাঁচ বছরের জন্য ‘ব্যাড ব্যাঙ্ক’-কে(bad Bank) ৩০ হাজার ৬০০ কোটি টাকার গ্যারান্টি দেওয়ার প্রস্তাব অনুমোদন করলো কেন্দ্রীয় সরকার(central government)। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা এনএআরসিএল-এর সুরক্ষা প্রাপ্তি (এসআর) সংক্রান্ত গ্যারেন্টার হওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। ঋণ উদ্ধার, ব্যবস্থাপনা এবং সম্পদের পুনর্বণ্টনের উদ্দেশ্যেই বাজেটে এমন ‘সম্পদ পুনগর্ঠমন সংস্থা’ গড়ার কথা বলা হয়েছিল বলে জানান তিনি। অর্থমন্ত্রকের তরফ জানানো হয়েছে, বিভিন্ন ব্যাঙ্কের এনপিএ কিনে নিয়ে সেই ঋণ উদ্ধার কিংবা বিক্রির চেষ্টা করবে ‘ব্যাড ব্যাঙ্ক’ বা এনএআরসিএল। তাতে ব্যাঙ্কগুলির হিসেবের খাতা যেমন পরিষ্কার হবে, তেমনই উদ্ধার হবে অনাদায়ী ঋণের বড় অংশ। যার মোট অঙ্ক ২ লক্ষ কোটি টাকারও বেশি বলে অর্থ মন্ত্রক সূত্রের খবর।

আরও পড়ুন:হিন্দিভাষীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, নানা ভাষা নানা মতে ভবানীপুর যেন মিনি ইন্ডিয়া

এদিন অর্থমন্ত্রী জানান যে ২০১৫ সাল থেকে ব্যাঙ্কগুলি ৫ লক্ষ কোটি টাকা আদায় করেছে ঋণপ্রাপকদের কাছ থেকে। এর মধ্যে ২০১৮ সালের মার্চ মাস থেকে আদায় করা অর্থের পরিমাণ ৩.১ লক্ষ কোটি টাকা। তাছাড়া ভূষণ স্টিল, এসার স্টিলের মতো ‘রিটেন-অফ অ্যাসেটে’র থেকেও ৯৯ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

ভারতীয় ব্যাঙ্কের উপর ঋণের ভার কমাতে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশের সময়ই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি জাতীয় সম্পদ পুনর্গঠন সংস্থা এবং সম্পদের ম্যানেজমে্ট সংস্থা গঠনের প্রস্তাব করেছিলেন। ২০২২ সালের মার্চের মধ্যে ভারতীয় ব্যাঙ্কগুলির নন-পারফর্মিং সম্পদের পরিমাণ ১০ লক্ষ কোটি হবে বলে দাবি করা হয়েছে Assocham এবং Crisil-এর গবেষণায়। এই পরিস্থিতি সামাল দিতে ব্যাড ব্যাঙ্কের এই গঠন কেন্দ্রের।

advt 19

 

spot_img

Related articles

উল্টো চাল দিতে গিয়ে বিপাকে পাকিস্তান! বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিরছে ‘গম্ভীর’ বার্তার প্রসঙ্গ

বাংলাদেশকে (Bangladesh cricket team) বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ‘অজুহাত’ দেখিয়ে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের...

আমেরিকার শুল্ক কমতেই চাঙ্গা শেয়ার বাজার! বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি

ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক কমতেই মাথা চাড়া দিয়ে উঠল দালাল স্ট্রিট (Dalal Street)। মঙ্গলবার একধাক্কায় প্রায় ২...

বিধায়ক হতে চান সেলিম, জোটে মরিয়া হয়ে ‘হুমকি’ দিচ্ছেন: বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের

মহম্মদ সেলিম (Md Selim) বিধায়ক হতে চান বলে জোটে মরিয়া। আর তার জন্য নিজেদের দলের কমরেডদের দিয়ে কংগ্রেস...

সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

সন্দেশখালি থানার (Sandeshkhali PS) পুলিশের বড় সাফল্য। ডাকাতি (Robbery ) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লুঠ হওয়া গয়না, নগদ-সহ...