Friday, June 5, 2026

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বইয়ের নির্মীয়মাণ উড়ালপুল, আহত ১৪

Date:

Share post:

আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বইয়ের নির্মীয়মাণ উড়ালপুলের একাংশ। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সান্তাক্রুজ-চেম্বুর লিংক রোড সংলগ্ন বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে। দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক আহত হয়েছে বলে খবর। তাঁদের অনেকেরই চোট বেশ গুরুতর। আহতদের তড়িঘড়ি নিকটবর্তী ভি এন দেশাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমেছে সিটি পুলিশ ও দমকলবাহিনী।

আরও পড়ুন:অসমে করোনার প্রকোপ কমলেও এবারও দুর্গাপুজো কোভিড বিধি মেনেই

দুর্ঘটনা প্রসঙ্গে জোন-৮এর পুলিশ কমিশনার মঞ্জুনাথ সিংঘে জানিয়েছেন ভোররাতে দুর্ঘটনায় হওয়ায় বড়সড় দুর্ঘটনার এঁড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। মুম্বইয়ের বিপর্যয় মোকাবিলা টিমের তরফে জানানো হয়েছে, উড়ালপুলটির নির্মানকাজের দায়িত্বে ছিল মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। সংস্থার তরফে এখনও কোনও বিবৃতি মেলেনি।

প্রসঙ্গত মুম্বইয়ে ঊড়ালপুল,নির্মীয়মাণ বহুতল বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। সরকারি রিপোর্ট অনুযায়ী গত ১৫ বছরে এই ধরণের ঘটনায় মোট ১২১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের মুম্বইয়ে ছত্রপতী শিবাজি টার্মিনাস রেল স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ফুটব্রিজ ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ছজন শ্রমিকের। আহত হন কমপক্ষে ৩৩ জন ৷ এই ঘটনা মুম্বইবাসীর মনে এখনও দগদগে রয়েছে। মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

advt 19

Related articles

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...