Saturday, March 14, 2026

হাইকোর্টে রক্ষাকবচ পেলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি

Date:

Share post:

বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ৷ আপাতত তাঁকে গ্রেফতারও করা যাবে না।

শুক্রবার চন্দনা বাউরির বিরুদ্ধে বিরুদ্ধে চলা একাধিক মামলায় ৮ সপ্তাহ স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ৷ নির্দেশে বলা হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগের তদন্ত পুলিশ করতে পারে না। এই কারণ দেখিয়েই বিধায়কের বিরুদ্ধে দায়ের করা এফআইআর- এর উপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।

আরও পড়ুন: তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে অর্পিতা ঘোষ

প্রসঙ্গত, গত ১৯ অগাস্ট এই বিজেপি বিধায়কের গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পা কুন্ডু একটি অভিযোগ করেন গঙ্গাজলঘাঁটি থানায়। চন্দনা বাউরির সঙ্গে তাঁর স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ আনা হয়৷ পাশাপাশি বলা হয়, কৃষ্ণ কুন্ডুর সঙ্গে বিয়েও হয়েছে চন্দনার। আপাতত কৃষ্ণ নিখোঁজ৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গত ২৩ অগাস্ট নোটিশ দেয় চন্দনাকে। ২ সেপ্টেম্বর বিধায়ক নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর বিরুদ্ধে সাক্ষীকে হুমকির অভিযোগ ওঠে৷ আর তারপরই হাইকোর্টে মামলা করেন চন্দনা বাউড়ি। বিচারপতি কৌশিক চন্দ তার বিরুদ্ধে চালু থাকা একাধিক মামলায় ৮ সপ্তাহ স্থগিতাদেশ জারি করেছেন।

advt 19

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...