Sunday, April 26, 2026

জন্মদিনে মোদিকে শুভেচ্ছাবার্তা: রাহুল গান্ধী থেকে দলাই লামা

Date:

Share post:

৭১ বছরে পা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জন্মদিনের এই মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা বার্তায় ভাসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বতো বটেই, মোদিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না রাহুল গান্ধী(Rahul Gandhi), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মত বিরোধীরাও। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে একটি চিঠি লিখেছেন দলাই লামা। ৭১ তম জন্মদিনে মোদীর সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে তিনি জানান, বর্তমান বিশ্বে ‘অহিংসা’ ও ‘করুণা’ শুধু প্রাসঙ্গিক নয়, প্রয়োজনীয়ও বটে।’

মোদীকে পাঠনো চিঠিতে দলাই লামা বলেছেন, ‘আপনার জন্মদিনে আমার আন্তরিক শুভ কামনা জানাচ্ছি। আপনি যেন দীর্ঘ এবং স্বাস্থ্যবান জীবন কাটাতে থাকেন। আমি নিশ্চিত যে সহানুভূতিশীল প্রেরণা তথা করুণার ভিত্তিতে কারও কোনও ক্ষতি না করার প্রাচীন ভারতীয় যে ঐতিহ্য তথা অহিংসা আছে, তা শুধুমাত্র আজকের বিশ্বে প্রাসঙ্গিক নয়, প্রয়োজনীয়ও বটে।’ পাশাপাশি প্রধানমন্ত্রী জন্মদিনে এদিন শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইট বার্তায় মোদির দীর্ঘায়ু কামনা করে রাষ্ট্রপতি লেখেন, আমি প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন ও মানুষের সেবা করার জন্য দীর্ঘায়ু হোন। সর্বজনবিদিত ভাবনার সঙ্গে রাষ্ট্রের সেবা করতে থাকুন।

আরও পড়ুন:হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, সমালোচনা পিছু ছাড়ছে না পরীমনির

পাশাপাশি এদিন ছোট্ট টুইটে মোদিকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা মোদিজি।’ প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।”

advt 19

 

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...