Thursday, April 23, 2026

দল বদলের আধঘণ্টার মধ্যেই টুইটার থেকে মোদির মুখ “ডিলিট” বাবুলের

Date:

Share post:

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তৃণমূল শিবিরে যোগদানের পরেই বদলে গেল বাবুল সুপ্রিয়র টুইটারের কভার ছবি। সরে গেল বিজেপি নেতাদের সঙ্গে বাবুলের ছবি। সেই জায়গায় এল নিজেকে সম্মান জানানোর মন্তব্য সম্বলিত ছবি।

একুশের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জের বিজেপির হয়ে লড়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই সময় তাঁর টুইটারের কভারে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে তাঁর ছবি। শনিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই বদলে গেল টুইটারের কভার ছবি। আগের বিজেপি নেতাদের সঙ্গে তাঁর ছবি সরল। এখন সেই কভারে লেখা, তোমায় অসম্মান করে কেউ স্বাছন্দ্য পেতে পারে না (Don’t let someone get comfortable with disrespecting you)। নাম না করে আসানসোলের সাংসদ বুঝিয়ে দিতে চেয়েছেন, বিজেপি তাকে অসম্মান করেছে। তবে কে বা কারা তাঁকে ‘অসম্মান’ করেছে, তা নিয়ে আপাতত জল্পনার জল গড়াচ্ছে।

আরও পড়ুন- ফোকাস দিদিতে, ভবানীপুরের লড়াইয়ে প্রিয়াঙ্কার পদবী বাদ বিজেপির, কটাক্ষ তৃণমূলের

advt 19

 

Related articles

ন’বছর আগের লেখায় কেন কবি শ্রীজাতের নামে গ্রেফতারি পরোয়ানা!

ইয়ার্কি হচ্ছে এটা ? ঠাট্টা তামাশা চলছে ? শ্রীজাত একটা কবি। তাঁকে গ্রেফতার করবেন? তিনি কি খুন করেছে?...

নির্বাচনের মুখে ‘কবি-কণ্ঠ’ দমনে মরিয়া কমিশন ও দিল্লি! হার্ভার্ড থেকে প্রতিবাদ কবি সুবোধ সরকারের

গণতন্ত্রের উৎসবের নামে রাজ্যে কি তবে জরুরি অবস্থার অঘোষিত মহড়া শুরু হল? প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগের দিন...

গুগল সার্চ ট্রেন্ডে সবাইকে ছাপিয়ে মমতা-অভিষেক: মোদি-শাহ-শুভেন্দু ত্রয়ী ধরাশায়ী

এ যেন কার্যত ভোটের আগেই ভোটের ফল। প্রথম দফা নির্বাচনের আগেই পিছিয়ে পড়লেন মোদি-শাহ। বাংলার জনগণের মন থেকে...

কার ভুলে ভোটাধিকার থেকে বঞ্চিত: ২৭ লক্ষের মাত্র ১৩৬ জনকে ভোটাধিকার ট্রাইবুনালের!

রাজ্যের ন্যায্য ভোটাররা ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...