Wednesday, May 13, 2026

সোমে দেখা নেত্রীর সঙ্গে, দল চাইলে ভবানীপুরে প্রচারে যাবেন: জানালেন বাবুল

Date:

Share post:

ভবানীপুরে উপনির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেল বিজেপি (Bjp)। তাদের দলীয় প্রার্থীর হয়ে তারকা প্রচারক হিসেবে যার নাম ছিল তিনি এখন বিরোধী শিবিরে। তাহলে কি এবার ভবানীপুরে তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হয়ে প্রচারে যাবেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)? শনিবার, তৃণমূলে যোগদানের পরেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। উত্তরে তিনি জানান দল বললে তিনি নিশ্চয়ই যাবেন। সঙ্গে এটাও জুড়ে দেন বাবুল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য তাঁর প্রচার করার দরকার নেই। তৃণমূল নেত্রী এমনিতেই জয়ী হবেন।

সোমবার, তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান বাবুল। তিনি বলেন, ওইদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখা করতে বলেছেন।

এদিকে বাবুল তৃণমূলে যোগ দেওয়ায় রীতিমতো চাপে বিজেপি। বিশেষ করে ভবানীপুরের উপনির্বাচনের আগে এটা যে গেরুয়া শিবিরে একটা বড়সড় ধাক্কা তা ‘অফ দ্য রেকর্ড’ মেনে নিয়েছেন অনেক বিজেপি নেতাই।

তৃণমূলে যোগ দিয়েই জানিয়ে দেন তিনি বাংলার জন্য কাজ করতে চান। আর গত সাত বছরে সেটা যে করে উঠতে পারেননি সেটারও স্পষ্ট ইঙ্গিত দেন বাবুল। অর্থাৎ মোদি সরকার যে কেন্দ্রের উন্নয়নের কথা বলে, সে কাজ যে বাংলায় পৌঁছয়নি তা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য থেকেই তা স্পষ্ট।

মঙ্গলবার, দিল্লি যাবেন বাবুল। সাংবাদিক বৈঠকে তিনি জানান, সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন তিনি।

আরও পড়ুন- দল বদলের আধঘণ্টার মধ্যেই টুইটার থেকে মোদির মুখ “ডিলিট” বাবুলের

advt 19

 

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...