Thursday, May 14, 2026

রাজ্যজুড়ে বাড়ছে জ্বরের প্রকোপ, মালদহে শিশুমৃত্যু বেড়ে ৭

Date:

Share post:

ফের মালদহ শিশু হাসপাতালে অজানা জ্বরে মৃত ১। শনিবার রাতে মালদহের মানিকচকে জ্বরে আক্রান্ত হয়ে ৬ মাসের শিশুর মৃত্যু হয়েছে। এইনিয়ে মালদহ মেডিক্যালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মোট ৭ শিশুর মৃত্যু হল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ৮টি শিশুর অবস্থা আশঙ্কাজনক।তাদের শরীরে জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টও ছিল।এখনও চিকিৎসাধীন অবস্থায় মোট ১৩৫টি শিশু ভর্তি রয়েছে। গতকাল থেকে নতুন করে ৬৬ জন শিশু ভর্তি হয়েছে।

আরও পড়ুনঃমর্মান্তিক! মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়

করোনা আতঙ্কের মাঝেই দোসর এই জ্বর। উত্তরবঙ্গজুড়ে শিশু মৃত্যুর প্রকোপ দিনে দিনে বাড়ছে। এমনকি এই জ্বরের ভাইরাসের সন্ধান মিলেছে কলকাতাতেও। গত কয়েক দিনে শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালেও জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমশই বাড়ছ। কী কারণে মালদহে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে, তা নিশ্চিত হতে না পেরে কলকাতায় লালারস পাঠানো হয়েছিল।  প্রথম দিকে এই জ্বরের কারণ অজানা বলা হলেও, এখন জানা হচ্ছে সংক্রমণের পিছনে আরএস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও স্ক্রাব টাইফাসের ত্রিফলা কাজ করছে। জ্বর নিয়ে উদ্বেগ বাড়ছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়াতেও।

শিশুদের এই জ্বর নিয়ে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিমারি পর্বে দাপট বেড়েছে রেসপিরেটরি সিনসাইটালের। যার সংক্ষিপ্ত নাম আরএস ভাইরাস। এই আরএস ভাইরাসের দাপটের পিছনে করোনার পরোক্ষ প্রভাব রয়েছে।  তবে আরএস ভাইরাস কোনও নতুন নাম নয়।  তবে এ বছর জুন জুলাইয়ে সারা বিশ্বেই এর দাপট লক্ষ্য করা যাচ্ছে। জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতেও এই ভাইরাসের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। গত বছরগুলির তুলনায় এই ভাইরাসের ক্ষমতাও আরও মারাত্মক হয়েছে।প্রথমেই সময়ের অনেক আগেই এ রাজ্যেও আরএস ভাইরাসের আক্রমণ হচ্ছে। জাপান, আমেরিকাতে এই ভাইরাস বসন্তে বাড়ত, এখন জুন জুলাইয়ে হচ্ছে। বাংলাতেও শীতকালে এই ভাইরাসের প্রকোপ দেখা যেত, এখন সেটা আগস্ট সেপ্টেম্বরে দেখা যাচ্ছে।

advt 19

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...