Thursday, May 14, 2026

২০১৪ সালে মোদি জনপ্রিয় ছিলেন, ২০২৪ সালে দিদি: বাবুল

Date:

Share post:

২০১৪ লোকসভা ভোটের আগে আসানসোলে বিজেপির প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, “আমার মন্ত্রিসভায় বাবুলকে চাই…!” আসানসোলবাসী বাবুল সুপ্রিয়কে নির্বাচিত করে মোদির মনবাসনা পূরণ করেছিলেন। মোদি ক্ষমতায় আসার পর কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন। ২০১৯ সালেও দ্বিতীয়বার জিতে কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন বাবুল। এরপর থেকে মোদিকে নিয়ে মাঝে মধ্যেই বাবুলের টুইট, ”মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।”

মাসকয়েক আগে মোদি মন্ত্রিসভার রদবদলের সময় প্রতিমন্ত্রী থেকেও বাদ পড়েন বাবুল। তারপর থেকেই “বেসুরো” হওয়া শুরু। অবশেষে শনিবার আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে এসে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ। আর দলবদলের পর রবিবার সেই বাবুলই মন্তব্য করলেন, ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই দেশের আশা। তিনিই এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় মুখ।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে বড় ঘোষণা কেজরির, সরকার গড়লে ৬ মাসে ১ লক্ষ চাকরি প্রতিশ্রুতি

২০২৪ সালে কাকে প্রধানমন্ত্রী দেখতে চায় দেশ? জবাবে বাবুল বলেন, ”সবচেয়ে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যতম সে সম্পর্কে কোনও সন্দেহ নেই। ২০১৪ সালে মোদিজী দেশের আশা ছিলেন। ২০২৪ সালে আমি যে দলে আছি তার পুরোধা আশার তালিকায় শীর্ষে থাকবেন। এর মধ্যে কোনও ভুল নেই।”

advt 19

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...