Thursday, May 14, 2026

বিজেপিতে ‘ক্লোজড চ্যাপ্টার’ বাবুল, বললেন শমীক ভট্টাচার্য

Date:

Share post:

গতকাল বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই বিজেপি সমালোচনা করে চলেছে তাঁকে নিয়ে। তা নিয়ে আজ সাংবাদিক বৈঠকে বাবুল বলেছেন, বিজেপি স্বাভাবিকভাবেই সমালোচনা করবে। তা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। পাশাপাশি বিজেপি ছাড়ার পরই মুখপাত্র শমীক ভট্টাচার্যের মন্তব্যের উত্তরে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে এদিন বাবুল বলেন, “আমি শমীকের থেকে অনেক পরামর্শ নিয়েছি। তিনি জ্ঞানী। তবে শমীক বলেছেন, বাবুলকে অন্তত দুর্নীতিগ্রস্ত বলা যাবে না।”

রবিবার সাংবাদিক বৈঠক করেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও। বাবুলের দল ছাড়া প্রসঙ্গে এদিন শমীক বলেন, বিজেপিতে ক্লোজড চ্যাপ্টার বাবুল। তিনি এখন যেখানেই থাকুক আনন্দে থাক, ভালো থাক, সুস্থ থাক, সংসারে শ্রী বৃদ্ধি হোক। বড় সুযোগ পেয়ে সমৃদ্ধ হোক।

আরও পড়ুন-কংগ্রেসে স্থায়ী সভাপতির দাবিতে ফের সরব শশী থারুর

শমীক আরও বলেন, “ব্যক্তিগত আক্রমণ করব না আমরা। তবে রাজনৈতিক আক্রমণের উত্তর আমরা দেব।” বাবুল সুপ্রিয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বর্ণপরিচয় দেওয়া প্রসঙ্গে শমীক বলেন, “আগামিদিনে বিচার করবে, দিলীপ ঘোষের অবদান, নেতৃত্বের কথা। দিলীপ ঘোষ কম সময়ে ব্র্যান্ড হয়েছেন। যারা আসার আসবেন, যারা যাওয়ার যাবে। কিন্তু বিজেপি থেকে যাবে। পার্টির শক্তিক্ষয় করা সহজ নয়।”

advt 19

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...