Saturday, March 14, 2026

খাদ্য ভবনে গিয়ে মানসকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের  

Date:

Share post:

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে কোণঠাসা করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার। সেই তালিকায় তলব করা হয়েছিল রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে (Manas Bhuiya)। তিনি জানান, প্রবল বৃষ্টিতে জলমগ্ন সবং বিধানসভা কেন্দ্র। সেখানের কাজ তদারকিতে ব্যস্ত তিনি। সে কারণে সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না। এরপরই আইকোর (ICore) মামলার তদন্তে মন্ত্রী মানস ভুঁইয়াকে খাদ্য ভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের 3 আধিকারিক। দু’ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।

আইকোর মামলায় মানস ভুঁইয়াকে জেরা করতে চেয়ে ১৯ সেপ্টেম্বর নোটিশ পাঠানো দেয় সিবিআই। কিন্তু এলাকার বিধায়ক হিসাবে মানুষের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দেন মানস। তাই বানভাসী পরিস্থিতিতে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়ে ছিলেন। এরপরই সোমবার খাদ্য ভবনে তাঁর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। এর আগে আইকন বাংলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার, মানস ভুঁইয়া। সূত্রের খবর এই দুজনের বয়ান মিলিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- রাজ্যে নতুন চটকল তৈরিতে ৩০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত গ্লস্টারের

advt 19

 

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...