Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আপ্লুত, দল যে দায়িত্ব দেবে পালন করব: বাবুল

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি আপ্লুত। সোমবার, নবান্নে আধঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে সংবাদমাধ্যমকে জানালেন সদ্য তৃণমূলে (Tmc) যোগ দেওয়া বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দলে যোগ দেওয়ার পর, প্রথমবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাত্‍ করলেন বাবুল। সাক্ষাতের পর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “ওঁরা যা দায়িত্ব দেবেন, আমি পালন করব।”

পূর্বনির্ধারিত সূচি মেনেই সোমবার দুটো নাগাদ নবান্নে পৌঁছান বাবুল সুপ্রিয়। প্রায় 30 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে কথা বলেন তিনি। অন্য দল থেকে আসার পরেও যেভাবে তাঁকে তৃণমূলে যেভাবে স্বাগত জানানো হয়েছে, তাতে তিনি অত্যন্ত খুশি বলে জানান বাবুল। সুযোগ দেওয়ার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay ) তিনি কৃতজ্ঞ বলেও জানান।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী তাকে গানের জগতে ফিরে আসার কথা বলায় খুবই উৎসাহিত বাবুল সুপ্রিয়। বিজেপিতে যোগ দেওয়ার পর গানের জগৎ থেকে একেবারেই দূরে সরে যেতে হয়েছিল শিল্পীকে। বাংলার মুখ্যমন্ত্রী বরাবরই শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক। পুজোতেও তিনি গান গাইতে বলেছেন বলে জানিয়েছেন বাবুল। কী গান গাইবেন? উত্তরে বাবুল বলেন, “আমাকে যে গান গাইতে দেওয়া হবে, আমি তাই গাইব। আমি একজন প্রফেশনাল সিঙ্গার”।

তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ফের বাবুলকে ঘিরে ঝালমুড়ি প্রসঙ্গ উঠছে। এদিন তার যোগ্য জবাব দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বলেন, “এখন বেশি চলছে ইউরিয়া দেওয়া মুড়ি। দিদি এইসব মুড়ি খেতে বারণ করেছেন। আমি এখন ভালো চলের গ্রামের ভাজা সরু মুড়ি সন্ধান করছি।’

এদিন বাবুলের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করে তিনি সত্যিই খুব আপ্লুত। বিরোধীদল থেকে গিয়ে তৃণমূলে যে সম্মান-অভ্যর্থনা তিনি পেয়েছেন, তাতে তিনি বেজায় খুশি। পাশাপাশি, নিজের ভালোবাসার জগৎ সংগীতে যে তিনি ফিরতে পারবেন, সেটাও তাঁর কাছে সদর্থক বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

 

advt 19

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...