Saturday, June 20, 2026

সুখবর! শীঘ্রই বাজারে আসতে চলেছে ৫-১১ বয়সী শিশুদের ভ্যাকসিন

Date:

Share post:

সুখবর! ৫ থেকে ১১ বছরের মধ্যে থাকা শিশুদের উপর সফলভাবে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শেষ করল ফাইজার। শীঘ্রই এই ভ্যাকসিনের অনুমোদন চেয়ে জার্মানির ড্রাগ কন্ট্রোল বোর্ডের কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা। তাদের ভ্যাকসিন ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা এবং তাদের সহকারি সংস্থা বায়োএনটেক।

আরও পড়ুন:চলতি সপ্তাহে প্রথমবার মুখোমুখি হবেন বাইডেন ও মোদি
জার্মানির পাশাপাশি ইউরোপ, আমেরিকা-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এই ভ্যাকসিনের ট্রায়াল হয়েছিল। যার ফলাফলও খুব শীঘ্রই সামনে আসবে বলে দাবি । ফাইজারের তরফে জানানো হয়েছে, ১২ বছর থেকে শিশুদের বয়স যত কম হবে, সেই অনুযায়ী অপেক্ষাকৃত কম মাত্রার ডোজ শিশুদেহে প্রয়োগ করা হবে। ফাইজার ইতিমধ্যেই তাদের ১২ উর্ধ্বদের প্রয়োগ করা শুরু করেছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ফাইজারের ভ্যাকসিন ১২ উর্ধ্বদের শরীরে প্রয়োগ করা হয়েছে। এ বার ৫ থেকে ১১ বছর বয়সীদের দেহেও এর প্রয়োগ শুরু হতে পারে তা আশা করা যাচ্ছে ।
অতিমারির তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিশুদের দ্রুত টিকাকরণের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।তা নাহলে বিশ্বজুড়ে স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক ছন্দে ফেরানো সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।

advt 19

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...