Sunday, June 14, 2026

ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই 

Date:

Share post:

২০২০-২১ মরশুমে করোনা( Corona) জন্য ক্ষতিগ্রস্ত ঘরোয়া ক্রিকেটারদের ( Cricketer) আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই ( Bcci)। সোমবার বোর্ডের পক্ষ থেকে জানান হয়েছে, ৫০ শতাংশ অতিরিক্ত ম্যাচ ফি দেওয়া হবে ক্রিকেটারদের। একই সঙ্গে আগামী মরসুমে ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে বলে জানাল বিসিসিআই।

করোনার কারণে গত বছর প্রথমবার রঞ্জি ট্রফি বাতিল করা হয়। রঞ্জি ট্রফি না হওয়ায় অনেক ভারতীয় ক্রিকেটারই আর্থিক সমস্যায় পড়েছিলেন। এই ক্রিকেটারদের আর্থিক দিকটা যেন দেখে বিসিসিআই, এমনটাই আর্জি করা হয়েছিল। অনেকেই তাকিয়ে ছিলেন বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেই দিকে। অবশেষে সোমবার বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দেন,” ২০১৯-’২০ ঘরোয়া মরসুমে যোগ দেওয়া ক্রিকেটারদের করোনার প্রভাব পড়া ২০২০-’২১ মরসুমের ক্ষতিপূরণ হিসেবে ৫০ শতাংশ অতিরিক্ত ম্যাচ ফি দেওয়া হবে।” সোমবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...