Sunday, June 7, 2026

মিতালিদের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

Date:

Share post:

আগামী বছর মহিলাদের বিশ্বকাপের ( Women’s WorldCup) আগে অস্ট্রেলিয়া( Australia) সিরিজকেই প্রস্তুতি হিসেবে দেখছিল ভারতীয় দল( India team)। কিন্তু সেই সিরিজেই প্রথমেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারেই দাঁড়াতে পারল না মিতালি রাজের দল। মঙ্গলবার অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের হারল তারা। ম‍্যাচে এদিন ব্যাটিং ধসের পর বোলিংয়েও কোনও চাপ তৈরি করতে পারেনি ভারতের মহিলা দল। আর সেই কারণে ৯ ওভার থাকতে ৯ উইকেটে জেতে অস্ট্রেলিয়া।

টসে জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। ম‍্যাচে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৫ রান করে টিম ইন্ডিয়া। শুরুতেই ব‍্যর্থ হন ওপেনিং জুটি শেফালী ভর্ব এবং স্মৃতি মান্দনা। ৮ রান করেন শেফালী। ১৬ রান করেন স্মৃতি। এরপর পার্টনারশিপ গড়েন যস্তিকা ভাটিয়া এবং মিতালি রাজ। যস্তিকা করেন ৩৫ রান। অধিনায়িকা মিতালি রাজ করেন ৬৩। এরপর আবারও ব্যাটিং ধস নামে ভারতের, মিডল অর্ডার রান করতে ব্যর্থ হয়। শেষে দুই বাঙালি রিচা ঘোষ ৩২ রানে অপরাজিত ও ঝুলন গোস্বামীর করেন ২০ রান।

অস্ট্রেলিয়ার বোলিংয়ে চমক দেখান পেসার ডার্সি ব্রাউন, ৩৩ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া সোফি মলেনিউক্স ও হানা মলিংটন নেন দুটি করে উইকেট।

জবাবে শুরু থেকে দাপট দেখান ওপেনিং জুটি অ্যালিসা হিলি ও র‍্যাচেল হেনেস। র‍্যাচেল ৯৩ রানে অপরাজিত।  উইকেটকিপার হিলি ৭৭ রান করে আউট হন। এরপর মেগ ল্যানিংকে নিয়ে হেনেস দুর্দান্ত ব্যাটিং করে ৪১ ওভারেই রান তুলে নেন। হেনেস ৯৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান অস্ট্রেলিয়াকে।

ভারতের হয়ে কেবল একটি উইকেট নেন পুনম যাদব। একা ঝুলন গোস্বামী ছাড়া আর কেউই সেভাবে চাপ তৈরি করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর।

আগামী ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে এই দুই দল।

আরও পড়ুন:কেকেআরের বরুণের পারফরম্যান্সে খুশি কোহলি

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...