Saturday, June 6, 2026

আরসিবিকে হারিয়ে এখনই জয়ের আনন্দে ভাসতে রাজি নন কেকেআর অধিনায়ক

Date:

Share post:

আইপিএলের( Ipl) দ্বিতীয় পর্বের প্রথম ম‍্যাচেই দুরন্ত জয় পায় কলকাতা নাইন রাইর্ডাস( kkr)। সোমবার রাতে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরকে(Rcb) ৯ উইকেটে হারায় ইয়ন মর্গানের( Eoin Morgan) দল। তবে এই জয়ে এখনই আনন্দে ভাসতে রাজি নন কেকেআর অধিনায়ক। বললেন, এখনও অনেকটা পথ যেতে হবে আমাদের।

সোমবার ম্যাচের পর কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ‍্যান বলেন, “এখনও অনেক রাস্তা বাকি আমাদের। অনেক কিছু ঠিকঠাক করতে হবে। শুরুটা ভাল ভাবেই হল। কিন্তু বাকি পথেও একই আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। এখনও পর্যন্ত বেশির ভাগ ম্যাচেই প্রত্যাশা মতো জ্বলে উঠতে পারিনি আমরা। সোমবারের মতো পারফরম্যান্স হয়তো রোজ রোজ আসবে না। কিন্তু আত্মবিশ্বাস রাখতেই হবে। সোমবারের ম‍্যাচে গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মতো মূল্যবান উইকেট পরপর পেয়ে গিয়েছি আমরা। আমাদের দলে প্রতিভার অভাব নেই। কিন্তু মাঠে গিয়ে সেটা দেখাতে না পারলে কিছুই হবে না।”

আরও পড়ুন:বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি দিলেন বিহার ক্রিকেটের সচিব

 

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...