Wednesday, May 13, 2026

আইসিসি ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ আবারও শীর্ষে মিতালি

Date:

Share post:

অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারলে সময়টা ঠিক একটা খারাপ যাচ্ছে না ভারত অধিনায়ক মিতালি রাজের( Mithali Raz)। আবারও আইসিসি( Icc) ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান ফিরে পেলেন তিনি।

মঙ্গলবার সদ্য প্রকাশিত আইসিসি একদিনের ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ দক্ষিণ আফ্রিকার ওপেনার লিজি লিকে সরিয়ে আবারও শীর্ষস্থানে চলে এলেন মিতালি রাজ। গত সপ্তাহে যুগ্ম শীর্ষে থাকার পর এবার লিজি লিয়ের থেকে এক রেটিং পয়েন্ট বেশি পেয়েছেন মিতালি। মিতালির পয়েন্ট সংখ‍্যা ৭৬২।

এদিকে একদিনের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং-এ এক ধাপ উপরে উঠেছেন ভারতের আরেক ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। এদিকে ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিং-এ এক ধাপ উপরে উঠলেন দীপ্তি শর্মা। র‍্যাঙ্কিং-এ সেরা দশে একমাত্র ভারতীয় হিসেবেই রয়েছেন দীপ্তি। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি।

আর ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিং-এ ঝুলন গোস্বামী এক ধাপ উঠে চলে এলেন চতুর্থ স্থানে।

আরও পড়ুন:আরসিবিকে হারিয়ে এখনই জয়ের আনন্দে ভাসতে রাজি নন কেকেআর অধিনায়ক

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...