Friday, June 26, 2026

উপনির্বাচনের আগে ভবানীপুরে বিজেপিতে ভাঙন

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Poll) আগে স্থানীয়স্তরে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল (TMC) মঙ্গলবার বিকেল ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত চক্রবেড়িয়ায় নর্থ ত্রিকোণ পার্কে তৃণমূল কংগ্রেস যোগদান অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে বিজেপি সহ অন্য বিরোধী দলগুলি থেকে ঘাসফুল শিবিরে যোগদান রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। তাঁদের সাদরে গ্রহণ করে হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার (Debashish Kumar)। ছিলেন ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট বৈশ্বনর চট্টোপাধ্যায় সহ নেতৃবৃন্দ।

 

এদিনের যোগদান অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভাবে যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন তাঁদের মধ্যে ছিলেন, দক্ষিণ কলকাতার পরিচিত বিজেপি নেতা সৌভিক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা পারিজাত চক্রবর্তী, বিজেপি রাজ্য কমিটির সংখ্যালঘু সেলের নেতাশেখ তারেখ প্রমুখ।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তাঁদের তৃণমূলে যোগদান বলে জানান দেবাশিস কুমার। ভবানীপুর উপনির্বাচনের আগে যা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

advt 19

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...