Saturday, March 14, 2026

এবার রাজ্যে স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তির কাজ শুরু হবে

Date:

Share post:

এবার রাজ্যে স্কুল পড়ুয়াদের আধার (Aadhaar) নথিভুক্তির কাজ শুরু হতে চলেছে । এর জন্য জেলা স্কুল পরিদর্শকদের একটি নির্দেশিকা পাঠিয়েছে স্কুলশিক্ষা দফতর (School Education Department) । আগামী 1 অক্টোবর থেকে শুরু হবে আধার নথিভুক্তিকরণের (Aadhaar Registration) পাইলট প্রজেক্ট।
ওই নির্দেশিকায় জানানো হয়েছে, এই প্রজেক্টে সংশ্লিষ্ট জেলার ডিআই/সেকেন্ডারি (DY/S (Secondary)) জেলার নোডাল অফিসার (District Nodal Officer) হিসেবে কাজ করবেন ৷ ব্লক ও পৌরনিগমে সংশ্লিষ্ট এসআই/এস (SI/S) নোডাল অফিসার (Nodal Officer) হিসেবে থাকবেন ৷
আগামী ১-৮ অক্টোবর সংশ্লিষ্ট জেলায় (Educational Districts) এই নথিভুক্তিকরণ আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হবে ৷ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের আধার কার্ড নথিভুক্ত করতে পারবে ৷
পাইলট প্রজেক্টের অন্তর্ভুক্ত অঞ্চলে নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আধার কার্ড জরুরি ভিত্তিতে বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha Portal) আপলোড করতে হবে ৷ এতে কোন কোন পড়ুয়াদের আধার কার্ড নেই, সেই হিসেবও পাওয়া যাবে ৷

প্রতিটি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা যেন সংশ্লিষ্ট প্রমাণপত্র সমেত স্কুলে এসে ফর্মটি ঠিকমতো পূরণ করেন ৷ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান (HoIs) শিক্ষার্থীর পূরণ করা ফর্মটি খতিয়ে দেখবেন ৷ নথিভুক্তিকরণ কেন্দ্রে (স্কুল, এসআই অফিস, বিডিও অফিস) আসার তারিখ ও জায়গা সরকারের নির্ধারিত মডেল অনুযায়ী ব্যানারের মাধ্যমে সবাইকে আগাম জানিয়ে দিতে হবে ৷ এই কাজের জন্য কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই (Unique Identification Authority of India, UIDAI) আধার কিট পাঠাবে রাজ্যকে ।

 

advt 19

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...