Thursday, May 14, 2026

প্রেম করতে রাজি, মারতে রাজি কিন্তু মরতে রাজি নন পরীমণি

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

ফের খবরের শিরোনামে পরীমণি।প্রেম করতে রাজি পরীমণি, মারতেও রাজি তিনি, কিন্তু মরতে রাজি নন। ফেসবুকে সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন বাংলাদেশের নায়িকা।
বিতর্ক তাকে পিছু ছাড়ছে না। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ তোলা, তার পর মাদক মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার হওয়া। চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশের অভিনেত্রীর জীবন তোলপাড়। জামিনে মুক্তি পাওয়ার পরও ফেসবুকে তাঁর একের পর এক বার্তা বার বার তাঁকে শিরোনামে নিয়ে আসে। মঙ্গলবারও একই ঘটনা ঘটল। তাঁর নতুন পোস্ট ঘিরে তিনি খবরের শিরোনামে।
ফেসবুকে নিজের একটি নিজস্বী দিয়ে তিনি লিখেছেন, ‘টেন-এর পরে আমি তো আর গুনতে পারি না, ডাইনে বামে কে যে প্রেমিক চিনতে পারি না, প্রেমের মড়া সে তো নাকি জলে ডোবে না, আমি প্রেম করতে রাজি, মারতে রাজি, মরতে রাজি না।’ শেষে লেখা, ‘এর স্বত্ব তাপসের।’ তাপস হলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী।
পরীমণির লেখা থেকে ধারণা করা যেতে পারে, এই পংক্তি তাঁর নিজের নয়, কোনও গানের। কিন্তু সে কথা স্পষ্ট করে লেখা নেই।কিন্তু প্রশ্ন উঠেছে, এই কথাগুলি কি শুধুমাত্র ফেসবুকে দেওয়ার জন্যেই? নাকি নিজের মনের কথাই বলতে চাইলেন এ ভাবে? আবার কেউ কেউ বলছেন, এই পোস্টের মাধ্যমে তিনি অজস্র কটূক্তি, অপমানজনক মন্তব্য, কটাক্ষ, ইত্যাদির বিরুদ্ধে প্রচ্ছন্ন বার্তা দিলেন।

 

advt 19

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...