Tuesday, June 16, 2026

“আপনার একটি ভোট আমার কাছে একটি চন্দ্র, সূর্য, তারা! চেতলায় নস্টালজিক মমতা

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনের প্রচারে এসে চেতলার সভায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই-সংগ্রামের কথা তুলে ধরলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটাই আমার জন্মভূমি। এটাই আমার কর্মভূমি। এখান থেকেই ৬বার সাংসদ হয়েছি আমি। দু’বারের বিধায়কও।”

ভবানীপুরে ভাগ্যই তাঁকে ফিরিয়ে এনেছে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “২০১১ সালে উপনির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন। ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছি। ২০১৬ সালেও এখান থেকে নির্বাচিত হয়েছিলাম। এটা ভাগ্যের খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হবেন। আল্লাহ মেহেরবান, মা দুর্গা, কালী ঠাকুরের ইচ্ছা এটা। আপনাদের ছেড়ে যাওয়া সম্ভব নয়।”

ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে কিছুটা নস্টালজিক হয় পড়েন তৃণমূল নেত্রী। তিনি জানান, মায়ের ইচ্ছাতেই এই এলাকা থেকে আগেও প্রার্থী হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি। মা একদিন বলেছিলেন, তুই এখানে একবার দাঁড়াতে পারিস তো। আমি জানতে চেয়েছিলাম কেন? মা বলেছিল, তাহলে আমিও তোকে একটা ভোট দিতে পারি। আমারও তো নিজের মেয়েকে ভোট দিতে ইচ্ছে করে।”

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি জিতে যাবো ভেবে কেউ বুথে না এসে নিজের ভোট নষ্ট করবেন না। ভোট হল গণতন্ত্রের পুজো। ওইদিন সরকারি, বেসরকারি ছুটি আছে।

নির্বাচন কমিশনের নিয়ম আছে। আপনার একটি ভোট আমার কাছে একটি চন্দ্র, সূর্য, তারা, গ্রহ, রত্ন। তাই আপনাদের একটি ভোট আমাকে মুখ্যমন্ত্রী করতে পারে।”

আরও পড়ুন- অভিষেককে আটকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা, দুর্গাপুজো কী করে হবে! তীব্র কটাক্ষ মমতার

advt 19

 

Related articles

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...