Tuesday, May 12, 2026

টেন্ডারকাণ্ড: বাতিস্তম্ভ বসানোর আর্থিক দুর্নীতিতেও জড়িত বিজেপির শ্যামাপ্রসাদ

Date:

Share post:

ফের সামনে এলো জেল হেফাজতে থাকা বিষ্ণুপুরের প্রাক্তন পুরপ্রধান তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আরও এক দুর্নীতি। গত কয়েক বছরে বিষ্ণুপুরের বিভিন্ন রাস্তার মোড়ে উচ্চ বাতিস্তম্ভ বসানো হয়। অভিযোগ, ওই কাজে শ্যামাপ্রসাদ মোটা টাকা তছরুপ করেছে। শুধু তাই নয়, ৪৩টি বাতিস্তম্ভের মধ্যে ছ’টি উধাও। ৩৭টি স্তম্ভের খোঁজ পাওয়া গিয়েছে। পুলিশ পুরসভায় গিয়ে নথি উদ্ধার করে।

টেন্ডার কাণ্ডের তদন্তে নেমে একের পর এক দুর্নীতি সামনে আসছে জানা গিয়েছে। ২০১৭ থেকে ২০১৮ অর্থবর্ষে এই বাতিস্তম্ভ বসানো হয়। যেসব বাতিস্তম্ভ বসেছে তাতেও আর্থিক তছরুপ ধরা পড়ে। এছাড়া ছ’টি বাতিস্তম্ভের টাকা লোপাট করেছে বলে পুুলিশের প্রাথমিক অনুমান। তদন্তকারী অফিসাররা তাই পুরসভা থেকে সমস্ত নথি সংগ্রহ করেছেন। তা এখন পুলিশ খতিয়ে দেখছে।

শ্যামাপ্রসাদকে ঘিরে বিষ্ণুপুর পুরসভায় একটি দুর্নীতিচক্র গড়ে উঠেছে। ইতিমধ্যে তার দুুই সহযোগীকে গ্রেফতারও করেছে। বেনামে আয় বহির্ভূত একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে। শ্যামাপ্রসাদের ব্যাঙ্কের ভল্ট ভেঙে পুুলিশ কয়েক লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি বহু সোনা উদ্ধার করেছে। এর মধ্যে সোনার বিস্কুটও রয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, শ্যামাপ্রসাদের পরিবারের বিভিন্ন সদস্যের নামে জমি থেকে ফ্ল্যাট রয়েছে। টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত শ্যামাপ্রসাদের পরিবারের সদস্যরা কীভাবে এইসব সম্পত্তি করলেন তা নিয়ে তদন্ত হচ্ছে।

আরও পড়ুন- আসল তথ্য প্রকাশ্যে, টেবিল ফ্যান চালাতেই খড়দায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত ৩

advt 19

 

Related articles

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

সারাদেশে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে সারা দেশ জুড়ে...

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে বিজেপি-র পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...