Thursday, May 14, 2026

খড়দার পর এবার দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ কিশোরীর

Date:

Share post:

খড়দার পর দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে দক্ষিণ দমদমের বান্ধবনগরে।

পরিবার সূত্রে খবর, টিউশন পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই প্রথমে এক কিশোরী বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আর এক কিশোরী। খবর দেওয়া হয় দমদম থানায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলও। পরে দুই কিশোরীকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরীর বাড়ি বান্ধবনগরে। অন্য কিশোরী দমদমেরই মতিঝিলের বাসিন্দা। তার বয়স ১২। এই ঘটনার পরেই গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আরও পড়ুন- সুস্মিতার পর মুকুল? উত্তর-পূর্বে প্রভাব বাড়ছে তৃণমূলের!

advt 19

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...