Friday, May 15, 2026

ফের সিনেমায় সুযোগের নাম করে কুপ্রস্তাব, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে এক যুবকের বিরুদ্ধে কুপ্রস্তাব ও টাকা হাতানোর অভিযোগ করেন এক তরুণী। বুধবার রাতে হরিদেবপুর এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিস। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন:বিমান সফরে কাজে মগ্ন মোদি, ছবি প্রকাশ্যে আসতেই প্রচার বলে কটাক্ষ নেটিজেনদের

নরেন্দ্রপুরের বাসিন্দা এই তরুণী কয়েকটি বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। জানা গিয়েছে উঠতি ওই নায়িকার সঙ্গে আলাপ হয় টলিউডের এক মেকআপ আটির্স্টের। ৬ সেপ্টেম্বর অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিনের পার্টিতেই প্রথম সাক্ষাৎ তাদের। অভিযুক্তের নাম ঋতুরাজ হালদার। ওই তরুণীর কাছে নিজেকে টলিউডের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেয় অভিযুক্ত। এরপর শুরু হয় কথোপকথন। সিরিয়াল ও সিনেমাতে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে কুপ্রস্তাব ছাড়াও ১০ হাজার টাকাও নেয় অভিযুক্ত ওই যুবক। অভিযোগ, টাকা নেওয়ার পর কাজের কথা বললেই ওই অভিনেত্রীকে এড়িয়ে যেতে থাকে ঋতুরাজ।পরিস্থিতি বুঝতে পেরে বুধবার বিকেলে অভিযুক্তের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন অভিনেত্রী। এরপর ঋতুরাজের নামে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপর বুধবার বিকেলে ঋতুরাজকে হরিদেবপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

advt 19

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...