Thursday, June 25, 2026

বাবুলই শেষ নয়, আরও বড় নেতা আসছে! ফিরহাদের মন্তব্যে হাড়ে কাঁপুনি বঙ্গ বিজেপির

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে রোজকার মতো বৃহস্পতিবারও সকাল সকাল মানুষের দুয়ারে দুয়ারে গেলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Forhad Hakim) সেখানে গিয়ে কেন বিপুল মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে সে কথা এদিন ফের ভোটারদের সামনে তুলে ধরেন ফিরহাদ। আর প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী যা বললেন, তাতে বিজেপির (BJP) হাড়ে কাঁপুনি আসতে বাধ্য।

আরও পড়ুন – ফের শেখ হাসিনার ‘অতি জরুরি’ ভিত্তিতে রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সাহায্যের দাবি

এদিন ফিরহাদ হাকিম ইঙ্গিত দেন, এই মুহূর্তে
যা পরিস্থিতি, তাতে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) পর বিজেপিতে আরও বড়সড় ভাঙন ধরতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়বে বঙ্গ বিজেপি। এবং এবার যিনি আসতে চলেছে, সেই নামটি বেশ বড়। এবং তিনি আদি বিজেপির নেতা।

ফিরহাদ হাকিমের কথায়, “শুধু বাবুল সুপ্রিয় নয়, আগামী দিনে আরও বড় নাম বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে। এমন একজন যোগ দেবেন, যার কথা বিজেপি ভাবতেও পারছে না। বিধায়করা তো যোগ দিচ্ছেনই। আরও অনেকে আসবেন। তাঁরা যে ঘরে ফিরছেন এমনটা নয়, সরাসরি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেবেন।”

ফিরহাদ হাকিম যে হাওয়ায় কথা বলছেন না, সেটা বিজেপির নেতারাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাই দলে ভাঙনের আশঙ্কা যে রয়েছে বুঝে হাড়ে কাঁপুনি ধরতে শুরু করেছে গেরুয়া শিবিরের নেতাদের।

 

advt 19

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...