Tuesday, June 23, 2026

ভয়াবহ বিস্ফোরণ বেঙ্গালুরুতে, মৃত্যু হয়েছে ৩ জনের, জখম ৪

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণ বেঙ্গালুরুর এক বাজির গোডাউনে। মৃত্যু হয়েছে ৩ জনের। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। ঘটনাস্থলেই দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তিনিও মারা যান।

বেঙ্গালুরুর ভিভি পুরম পুলিশ থানার কাছে চামরাজপেটে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ফায়ার ইঞ্জিনও। দমকল জানিয়েছে, এদিন সাড়ে ১২টা নাগাদ কে আর মার্কেটের ওই গোডাউনেই বিস্ফোরণটি ঘটে৷ দোকানের কাছেই রাখা ছিল কতগুলি বাইক৷ সেগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়৷ এছাড়া বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে৷ তবে একজন বাদে বাকি দু’জনের নাম পরিচয় জানা গিয়েছে৷

আরও পড়ুন: বেআইনি দখলদারি উচ্ছেদে রণক্ষেত্র অসমের দরং, পুলিশের গুলিতে মৃত ২

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা দিতে পারেনি পুলিশ। এক পুলিশ কর্মকর্তা জানান, এখনও পর্যন্ত শুধুমাত্র প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। তাঁর কথায়, ‘আমরা ওই স্থানে বাজি খুঁজে পেয়েছি, কিন্তু আমরা ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াডকেও ডেকেছি। তারা এলাকায় তল্লাশি চালাবে। আমরা কিছু সময়ের মধ্যে একটি পরিষ্কার ছবি পাব।’

advt 19

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...