Monday, April 13, 2026

এবার টার্গেট গোয়া! ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Poll) প্রচার থেকে বারেবারে অন্য রাজ্যে ঝাঁপানোর ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ভোটের পরেই তিনি ও তাঁর দল সেই কাজই শুরু করবেন বলো বার্তা দিয়েছেন। পড়শি রাজ্য ত্রিপুরাতে (Tripura) তো হটলিস্টে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। এরপর রয়েছে অসম, মেঘালয়, মিজোরামের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলি। কিন্তু ঘাসফুলের সংগঠন বিস্তারে এরই মাঝে হঠাৎ ভেসে উঠেছে গোয়া (Goa)! অসমর্থিত তবে জোরালো একটি সূত্রের খবর, তৃণমূলের রাজনীতির জমি শক্ত করতে কয়েক মাসের মধ্যেই গোয়া যেতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, প্রাথমিক ভাবে গোয়ায় সাংসদদের(MP) একটি প্রতিনিধি দল পাঠাতে পারে তৃণমূল। সেই টিম গোয়া ঘুরে এসে প্রাথমিক একটি রিপোর্ট জমা দেবে দলের কাছে। এ বিষয়ে গোয়ার বেশ কয়েক জন আঞ্চলিক নেতার সঙ্গে ইতিমধ্যে বৈঠকও হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে।

আরও পড়ুন-বিজেপি ভয় পেয়েছে, তৃণমূলকে আটকানো যাবে না; ত্রিপুরা থেকে ফিরে বিস্ফোরক কুণাল

উল্লেখ্য, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) হতে পারে। সেই ভোটের আসরে বিজেপির (BJP) বিপক্ষে মুখ্য বিরোধী দল হিসাবে উঠে আসতে চাইছে তৃণমূল। গোয়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prasanta Kishore) সংস্থা আই প্যাকের (IPAC) কয়েকশো সদস্য। তারা গোটা গোয়া চোষে ফেলে তৃণমূলের হয়ে জল মাপতে করতেও শুরু করেছে। সম্প্রতি নবান্নে (Nabanna) এক বৈঠকের মধ্যে দিয়ে গোয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে তৃণমূলের নীল নকশাও (Blue Print)।

advt 19

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...