Sunday, May 17, 2026

বেআইনি অনুপ্রবেশকারীদের সঙ্গে পুলিশি সংঘর্ষে উত্তাল অসম

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি: গুয়াহাটি

বেআইনি অনুপ্রবেশকারীদের সঙ্গে পুলিশি সংঘর্ষে উত্তাল অসম। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজন অনুপ্রবেশকারীর। আহত হয়েছেন পুলিশকর্মী সহ আরও একাধিক। মোট আটজন পুলিশকর্মীর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঘটনাটি ঘটেছে অসমের দরং জেলার ঢোলপুরের গরুখুঁটি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সম্প্রতি ঢোলপুরের গরুখুঁটি এলাকায় বেআইনি অনুপ্রবেশ রুখতে অভিযান চালিয়েছে অসম পুলিশ। এর জেরে এলাকার প্রায় ৮০০ পরিবার ঘরছাড়া হয়েছে। এই এলাকাটি মূলত পূর্ব বাংলা এবং মুসলিম অধ্যুষিত। সেই অভিযানের অংশ হিসেবেই বৃহস্পতিবার আরও একবার অভিযান চালায় পুলিশ। সেই সময়ই এলাকার বাসিন্দারা তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। তাতেই সংঘর্ষ বেধে যায়।

আরও পড়ুন- এবার টার্গেট গোয়া! ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, বেআইনি অনুপ্রবেশকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিডিওতে দেখা গিয়েছে, একজন চিত্রগ্রাহক গুলিবিদ্ধ ব্যক্তির ছবি তোলার চেষ্টা করছেন। সেই সময় ওই ব্যক্তির উপর বারবার লাথি ও ঘুষি মারা হচ্ছে। গুলিবিদ্ধ ব্যক্তির উপর পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গিয়েছে।

 

advt 19

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...