Friday, April 3, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকটে হারাল কলকাতা নাইট রাইডার্স। ম‍্যাচের সেরা সুনীল নারীন। মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং রাহুল ত্রিপাঠীর।

২) প্রকাশিত হল আসন্ন টি-২০ বিশ্বকাপের জন‍্য অফিশিয়াল অ‍্যান্থেম ‘লিভ দ্য গেম’। ভারতীয় সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদীর সুরে তৈরি হয়েছে এই গান।

৩) ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। কোয়ার্টার ফাইনালে তারা ১-০ গোলে হারালোয় গোকুলাম কেরলা এফসিকে। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন মার্কাস জোসেফ।

৪) ক্রিকেটের পর এবার ফুটবল। করোনার থাবা এবার ডুরান্ড কাপেও। করোনায় আক্রান্ত হলেন আর্মি রেডের ফুটবলার। যার কারণে শুক্রবার বন্ধ হয়ে গেল আর্মি রেড ও বেঙ্গালুরু ইউনাইটেডের কোয়ার্টার ফাইনালের ম্যাচ।

৫) দলবদলে আবারও চমক এসসি ইস্টবেঙ্গলের। বৃহস্পতিবার ষষ্ঠ বিদেশী চুড়ান্ত করে ফেলল তারা। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে এক বছরের চুক্তিতে সই করাল লাল-হলুদ ব্রিগেড।

৬) ব‍্যাটসম‍্যান নয়, ‘ব‍্যাটার’, লিঙ্গভেদ রুখতে বড় পদক্ষেপ এমসিসির। এখন থেকে আর ব‍্যাটসম‍্যান নয়, বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ, ইয়ন মর্গ‍্যানদের পাশাপাশি মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের বলতে হবে ব‍্যাটার।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...