Friday, May 15, 2026

মালদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের

Date:

Share post:

মালদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম কৈলাস চন্দ্র দাস । স্ত্রী গীতা দাস, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। বর্তমানে ওই সিভিক ভলেন্টিয়ার মোথাবাড়ি থানায় কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় তিনি সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রিও ছিলেন। সেইমতো শুক্রবার সকালে গ্রামে অন্য বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে যান। ইলেকট্রিকের কাজ করার সময় তিনি ছাদে উঠে কাজ করছিলেন। সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকের ওই সিভিক ভলেন্টিয়ার কে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত সিভিক ভলেন্টিয়ার পরিবার সহ গোটা গ্রামে। এই বিষয়ে মৃত সিভিক ভলেন্টিয়ার এর দাদা গোপাল চন্দ্র দাস জানান, আমার ভাই সিভিক ভলেন্টিয়ার কাজের পাশাপাশি ইলেকট্রিকের মিস্ত্রি ছিলেন। আজ সকালে গ্রামে কাজ করতে গিয়েছিলেন। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আমরা খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় আমার ভাইয়ের।

advt 19

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...