Wednesday, March 18, 2026

পারিবারিক অশান্তি মেটাতে সালিশি সভায় যুবককে মারধর, তারপরেই রহস্যমৃত্যু

Date:

Share post:

পারিবারিক অশান্তি মেটাতে সালিশি সভায় এক যুবককে মারধরের অভিযোগ। এর কিছু সময় পরেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ৷ মায়ের মৃত্যুর পরে বাবার দ্বিতীয় বার বিয়ে ঘিরেই এই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। পাশাপাশি ঘরে থাকতেন তারা৷ মৃত ও তার দাদা সংসার চালাতে নিজেরা দোকানে কর্মচারীর কাজ করতেন বলে জানা গেছে। গত রাতে বাবার ঘরের টিভি ভাঙচুর করলে অশান্তি চরমে ওঠে। এই ঘটনা ঘিরে সালিশি সভাতে ওই যুবককে মারধর করেছে বলে অভিযোগ মৃতের দাদার । ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের ছাট খাটের বাড়ি এলাকায়। মৃত ঐ যুবকের নাম আকাশ দাস ( ১৭)। জানা গেছে গতকাল সেই যুবকের বাড়িতে টিভি ভাঙ্গাকে কেন্দ্র করে তার বাবা শনিবার সকালে সালিশি সভা ডাকে। এরপরেই

যুবকের নিজের ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃত যুবকের দাদা বলেন তাদের বাড়িতে টিভি ভাঙ্গা কে কেন্দ্র করে তার বাবাসালিশি সভা ডাকিয়ে ভাইকে মারধর করে। এরপরেই ঘরে এসে ভাই আত্মহত্যা করে বলে অভিযোগ। মৃত যুবকের পরিবার এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। যদিও বাবা কার্তিক দাস বলেন ছেলে টিভি ভাঙচুর করায় গ্রামের লোকেদের ডেকে আলোচনায় বসেছিলেন। তবে মারধরের ঘটনা ঘটেনি।

advt 19

 

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...