Friday, May 15, 2026

মাওবাদী দমনে রবি-বৈঠক অমিত শাহের, থাকবেন হরিকৃষ্ণ

Date:

Share post:

মাওবাদী উপদ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে রবিবার দিল্লিতে বিজ্ঞান ভবনে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পশ্চিমবঙ্গ, বিহার সহ ঝাড়খণ্ড, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও মহারাষ্ট্র- ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। কিন্তু সামনে ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে ভোট। আগাম কর্মসূচি থাকায় দিল্লি যেতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর বদলে বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে মাওবাদী মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে- তার সবিস্তার রিপোর্ট তৈরি করা হয়েছে। একইসঙ্গে মাওবাদীদের মূলস্রোতে ফিরিয়ে আনতে রাজ্য সরকার যে প্যাকেজ দিয়েছে তাও উল্লেখ করা হয়েছে সেখানে। বৈঠকে মুখ্যসচিব এইসব বিষয়গুলি তুলে ধরবেন। বৈঠকে যোগ দিয়ে রবিবারই কলকাতায় ফেরার কথা মুখ্যসচিবের। বৈঠকে সব রাজ্যের মাওবাদী কার্যকলাপের তথ্যের সঙ্গে নিরাপত্তার ব্যবস্থার রূপরেখা নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- সন্ত্রাসকে যারা রাজনৈতিক অস্ত্র বানায় বিপদ তাদেরও: রাষ্ট্রসঙ্ঘে মোদির নিশানায় পাকিস্তান

advt 19

 

 

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...