Sunday, February 22, 2026

মমতার নেতৃত্বেই মোদি বিরোধী জোটে সামিল হতে চায় বাইচুংয়ের “হামরো সিকিম”

Date:

Share post:

আদপে সিকিমের (Sikim) ভূমিপুত্র হলেও এই বাংলার বুক থেকেই তারকা ফুটবলার হয়ে ওঠা তাঁর। বাংলা তাঁকে অনেক সুনাম-খ্যাতি দিয়েছে। বাংলাতে খেলেই একদিন ভারতীয় দলের অধিনায়ক হয়ে ছিলেন। ফুটবল ছাড়ার পর রাজনীতির মূল স্রোতে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরেই। ২০১৪ সালের লোকসভা ভোটে (Loksabha Election) তৃণমূলের (TMC) প্রার্থীও হয়েছিলেন দার্জিলিং (Darjiling) থেকে। এরপর ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে শিলিগুড়ি (Siliguri) বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন। কিন্তু তৃণমূল ব্যাপক সাফল্য পেলেও দু’বারই পরাজয় সঙ্গী হয় তাঁর।

যদিও রাজনীতির ময়দানে মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে তাঁকে নিরাশ হতে হয়নি। তাঁকে উত্তরবঙ্গ স্পোর্টস ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য তৃণমূল ছেড়ে নিজের রাজ্যে নতুন দল রাজনৈতিক দল গঠন করেন তিনি। নাম দেন “হামরো সিকিম” (Hamro Sikim)। তিনি বাইচুং ভুটিয়া (Baichung Bhutia) ।ভারতের ফুটবল আইকন (Football Icon of India)।

তবে বাইচুং নতুন দল গঠন করলেও এখনও তৃণমূল নেত্রীর প্রতি প্রবল শ্রদ্ধাশীল। কৃতজ্ঞ। ২০২৪ সালে তাই লোকসভা নির্বাচনে বিজেপি (BJP) ও নরেন্দ্র মোদিকে (Narendra Modi) দেশের ক্ষমতা থেকে উৎখাত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপরই ভরসা রাখছেন এই ফুটবল আইকন। বিজেপিকে হারাতে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে যে জোটের প্রস্তুতি শুরু করেছে তা সঠিক বলেই মনে করেন বাইচুং। নিজের দলকেও এই জোটের শরিক করাতে আগ্রহী তিনি। সিকিমে ইতিমধ্যেই কাজও শুরুও করে দিয়েছেন “হামরো সিকিম”-এর শীর্ষনেতা বাইচুং। চলছে জনসংযোগের কাজ।

 

advt 19

 

spot_img

Related articles

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...