Saturday, May 16, 2026

সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস না দলবদল? প্রণব-কন্যার টুইটে তুঙ্গে জল্পনা

Date:

Share post:

এবার সক্রিয় রাজনীতির ময়দান থেকে সরছেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee)! সেই জল্পনা উসকে দিল তাঁর টুইট (Twitte) বার্তা। সক্রিয় রাজনীতিতে থেকে তাঁর সরে দাঁড়ানোর আলোচনায় উঠে এসেছে দলবদল প্রসঙ্গও। কারণ, সাম্প্রতিক অতীতে এভাবে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তারপরে তিনি যোগ দেন তৃণমূলে। এক্ষেত্রে শর্মিষ্ঠাও সেই পথ ধরবেন কি না সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

হঠাৎই নিজের টুইটার হ্যান্ডেলে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন- “অনেক ধন্যবাদ।
আর রাজনীতিবিদ নয়। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। কংগ্রেসের প্রাথমিক সদস্য থেকে যাব। সক্রিয় রাজনীতি আমার জন্য নয়”। পাশাপাশি ভিন্ন পথে মানুষের সেবা করার কথাও টুইটারে লেখেন প্রণব-কন্যা। এই টুইট থেকেই তাঁর রাজনীতি থেকে সন্ন্যাসের জল্পনা তৈরি হয়।

শর্মিষ্ঠা যদিও টুইটে স্পষ্ট করেছেন, তিনি কংগ্রেস ত্যাগ করছেন না। কিন্তু তার এই সিদ্ধান্ত মনে করিয়ে দিচ্ছে মুখোপাধ্যায় পরিবারের আরেক সদস্যের কংগ্রেস ত্যাগের উদাহরণ। প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

শর্মিষ্ঠার দলবদল নিয়ে জল্পনার আরও একটি কারণ, তাঁর টুইটার অ্যাকাউন্টের একটি ছবিকে কেন্দ্র করে। অসমের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে একই ফ্রেমের ছবি পোস্ট করেছেন শর্মিষ্ঠা। লিখেছেন, “এটা দেখে এই সিদ্ধান্তে আসবেন না যে আমি অন্য দলে যোগ দিচ্ছি”। সেখানে বিশেষ দিনের জন্য সুস্মিতা দেবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তবে শর্মিষ্ঠা মুখে যাই বলুন, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর মতানৈক্য সর্বজনবিদিত। এবার তাঁর সক্রিয় রাজনীতি ছাড়ার বার্তা অন্য দলে যোগদানের প্রাথমিক পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- মাঝরাতে আছড়ে পড়বে গুলাব, বিপদের প্রহর গোনা শুরু অন্ধ্র-ওড়িশায় advt 19

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...