Sunday, May 17, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে ‘বিরাট’ জয় আরসিবির

Date:

Share post:

সুপার সানডেতে আইপিএলের( IPL) দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍‍্যাঙ্গালোর( RCB)। এদিনের ম‍্যাচে রোহিত শর্মার ( Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সকে ( Mumbai indiance) ৫৪ রানে হারাল বিরাট কোহলির ( Virat Kohli) দল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে আরসিবি। আরসিবির হয়ে অর্ধশতরান করেন অধিনায়ক বিরাট কোহলি এবং ম‍্যাক্সওয়েল। ৫১ রান করেন কোহলি। ৫৬ রান করেন ম‍্যাক্সওয়েল। ৩২ রান করেন শিকর ভরত। ১১ রান করেন ডিভিলিয়ার্স। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন যশপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নেন বোল্ট, মিলান এবং রাহুল চ‍্যাহার।

জবাবে ব‍্যাট করতে নেমে ১১১ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে ৪৩ রান করেন রোহিত। ২৪ রান করেন ডি’কক। ৯ রান করেন ইশান কিশান। ৮ রান করেন সূর্যকুমার। আরসিবির হয়ে চার উইকেট নেন হর্স প‍্যাটেল। তিন উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। দুই উইকেট নেন গ্লেন ম‍্যাক্সওয়েল। এক উইকেট নেন মহম্মদ সিরাজ।

আরও পড়ুন:চেন্নাইয়ের বিরুদ্ধে ২ উইকেটে হার কলকাতার


 

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...