Tuesday, June 16, 2026

ধুন্ধুমার ভবানীপুরে, প্রচার না করেই ফিরে গেলেন অর্জুন সিং-দিলীপ ঘোষ

Date:

Share post:

শেষদিনে প্রচারে ধুন্ধুমার ভবানীপুরে। সোমবার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে ভবানীপুরে প্রচারে বেরিয়েছিলেন সাংসদ অর্জুন সিং। শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে প্রচারে গেলে অর্জুন সিংকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে ঠিক একই ঘটনা ঘটে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ যদুবাবুর বাজারে প্রচারে গেলে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপি সাংসদদের বের করে নিয়ে যান।

আরও পড়ুন: ভবানীপুরে জামানতও যেতে পারে, মুখ লুকোতে রিগিং তত্ত্ব খাড়া বিজেপি রাজ্য সভাপতির

প্রবল বিক্ষোভের মুখে পড়ে বিজেপি সাংসদরা ফিরে যেতে বাধ্য হল প্রচার না করেই। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয় ভবানীপুরে। এর আগেও পটুয়া পাড়াতে বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রচারে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে টপকে শ্রম পোর্টালে নাম নথিভুক্তিতে দুইয়ে বাংলা

৩০ সেপ্টেম্বর, আগামী বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন। তার আগে আজ টিব্রেওয়ালের সমর্থনে ৮টি ওয়ার্ডে ৮০ জন নেতার প্রচার করার কথা ছিল। সেই মতো এদিন সকালে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে প্রচারে বেরিয়েছিলেন অর্জুন সিং। সেই সময় তাঁকে লক্ষ্য করে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। এমনকী ‘বহিরাগত’ বলেও কটাক্ষ করা হয় তাঁকে। বিক্ষোভের জেরে প্রচারের সিদ্ধান্ত বাতিল করেন বারাকপুরের সাংসদ। এলাকা ছাড়েন অর্জুন সিং। যদুবাবুর বাজারে দিলীপ ঘোষকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রচার না করেই এলাকা ছাড়েন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিও।

advt 19

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...