Tuesday, June 16, 2026

স্বাস্থ্যপরিষেবাকে সহজ ও সুলভ করতে ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’ ঘোষণা মোদির

Date:

Share post:

স্বাস্থ্যক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত সরকার(Indian government)। সোমবার ভার্চুয়ালি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন(Ayushman Bharat digital mission) লাঞ্চ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই পদক্ষেপকে যুগান্তকারী পদক্ষেপ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী জানালেন, দেশের গরিব ও মধ্যম বর্গের মানুষের চিকিৎসায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর মাধ্যমে দেশের প্রতিটি মানুষের একটি নিজস্ব হেলথ আইডি তৈরি করা হবে।

এই উদ্যোগের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, এখন থেকে প্রত্যেকের একটি নিজস্ব হেলথ আইডি তৈরি হবে। যার মাধ্যমে রোগী এবং ডাক্তার তাদের অতীতের সমস্ত রেকর্ড চেক করতে পারবেন। যেখানে ডাক্তার-নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন হবে হাসপাতাল ক্লিনিক মেডিকেল স্টোরগুলিরও। পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, বর্তমানে ডিজিটাল ইন্ডিয়া অভিযান দেশের সামান্য মানুষেরও শক্তি বাড়িয়ে দিয়েছে। আমাদের দেশে এখন ১৩০ কোটি আধার নম্বর, ১১৮ কোটি মোবাইল ব্যবহারকারী, ৮০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ও ৪৩ কোটি জনধন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। পৃথিবীর কোথাও এই বিশাল সংখ্যাটা নেই।

আরও পড়ুন:কৃষি আইনের প্রতিবাদে ডাকা ভারত বনধে সামিল বাংলাও, জেলায় জেলায় বিক্ষোভ

উল্লেখ্য, ৭৪ তম স্বাধীনতা দিবসে ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’-এর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ছ’টি কেন্দ্র শাসিত অঞ্চলে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে তা কার্যকর করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ‘আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই প্রক্রিয়া যেমন বিপ্লব এনেছে, আয়ুষ্মান ভারত ডিজিটাল প্রকল্পও জাতীয় স্বাস্থ্যক্ষেত্রকে অনেকটা বদলে দেবে। অসুস্থ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবেন একটি মাত্র ক্লিকে।’ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী।

এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য পরিচয়পত্র তৈরি। যা তাঁদের ‘হেলথ অ্যাকাউন্ট’ বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ‘হিসাবের খাতা’ হিসাবে গণ্য হবে। যাতে মোবাইলের মাধ্যমে তথ্য ভরে দেওয়া যাবে। আর এই ‘হিসাবের খাতা’ স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়ার সময় কাজে লাগবে পরিষেবা প্রদানকারীদের।

advt 19

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...