Sunday, March 15, 2026

টিভিতে তাঁকে মার খেতে দেখে মজা নিচ্ছিলেন বিজেপি নেতারা! যাদবপুরকাণ্ডে তোপ বাবুলের

Date:

Share post:

সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগ দিয়েই বিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন আরো একবার বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন বাবুল সুপ্রিয়। বললেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেদিন মার খাচ্ছিলাম আমি সেইসময় টিভিতে তা দেখে  বিজেপি নেতারা মজা নিচ্ছিলেন।”

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এ প্রসঙ্গে বাবুল বলেন, “সেই সময় আমায় আক্রমণ করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আমায় উদ্ধার করতে কোনও বিজেপি নেতা সেদিন এগিয়ে আসেননি। বাবুল কেমনভাবে মার খাচ্ছে তা দেখে সবাই মজা নিচ্ছিল।’

আরও পড়ুন: ভারত বনধ: সিঙ্ঘু বর্ডারে এক কৃষকের মৃত্যু, পুলিশের দাবি ‘হার্ট অ্যাটাক’

আসানসোলের সাংসদ আরও বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অবশ্য বাবুল সুপ্রিয়কে আক্রমণ করেনি, আমি সেই সময় যে রাজনৈতিক দলটা করতাম সেই বিজেপিকে আক্রমণ করেছিল ওরা। মার খেয়েও আমি পালিয়ে যাইনি। আমার চুলের মুঠি ধরে মেরেছিল যে ছেলেটা তার নাম, পরিচয় সব আমার কাছে আছে। কিন্তু ওই ছেলেটার মা আমায় ফোন করে আর্জি জানিয়েছিল ক্ষমা করে দেওয়ার জন্য।”

এরপর তিনি সিপিআইএম নেতা শতরূপ ঘোষের প্রসঙ্গ টেনে বলেন, “আমি পুলিশের কাছে কোনও অভিযোগ জানাইনি। কিন্তু বামপন্থী শতরূপ ঘোষ ওই ছেলেটাকে বসিয়ে বললেন, যত বার বাবুল সুপ্রিয় আসবে, তত বার চুলের মুঠি ধরে টানব। বামেদের আর রাজনৈতিক ভবিষ্যত নেই।”

advt 19

 

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...