Friday, June 26, 2026

বকেয়া কাজ ফেলে রাখা চলবে না, অক্টোবরেই মিটিয়ে ফেলতে অভিযোগের ফাইল, নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই প্রতিটি সরকারি মন্ত্রকে পড়ে থাকা যাবতীয় অভাব- অভিযোগ (Grievance files Will be clear within october) ও কাজের ফিরিস্তি মিটিয়ে ফেলতে হবে। পুরনো ফাইলের কোনও কাজ বকেয়া রাখা চলবে না। সংসদের (Parliament) যাবতীয় কাজও শেষ করতে হবে এই সময়ের মধ্যেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)

এই নির্দেশ প্রধানমন্ত্রীর দফতর-সূত্রে প্রতিটি মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দলীয় সাংসদদেরও দেওয়া হয়েছে একই নির্দেশ । সবাইকে বলা হয়েছে অক্টোবর শেষ হলেই পুরনো ও অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলে সাফাই অভিযান শুরু করবে সরকার। অতি সম্প্রতি প্রতিটি কেন্দ্রীয়মন্ত্রক ও তার অধীনস্থ দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পুরনো ফাইল ঘেঁটে কী কী কাজ বাকি রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সেই কাজ শেষ করতে। পুরনো নিয়মগুলির নিয়মিত পর্যালোচনা করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও আনতে হবে। এরপরই প্রতিটি সরকারি দফতরকে জমে থাকা ফাইল সাফাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর অবধি অভিযোগ মেটানো, বকেয়া কাজ শুরু করার সময় দেওয়া হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে পুরনো ফাইল ঝাড়াই-বাঝাই ও তা বাতিল করার কাজ। গান্ধীজয়ন্তীতে দেশজুড়ে স্বচ্ছতা অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। ওই দিন থেকেই সরকারি দফতরগুলিতেও ঝাড়াই , বাছাই ও সাফাইয়ের কাজ শুরু হবে।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...