Friday, April 17, 2026

হাত ছাড়লেন লুইজিনহ, ‘স্ট্রিট ফাইটার’ মমতার ভূয়সী প্রশংসা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

হাত ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা লুইজিনহ ফ্যালেরিও (Luizinho Faleiro)। কংগ্রেস ত্যাগের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। মঙ্গলবারই, তৃণমূলে যোগ দিতে পারেন তিনি।

সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুইজিনহ বলেন, ‘‘নরেন্দ্র মোদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ফর্মুলা পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে।’’ তাঁর মতে, ‘‘চার কংগ্রেসি দলের মধ্যে একমাত্র মমতাই মোদিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন”। নরেন্দ্র মোদি, অমিত শাহ পশ্চিমবঙ্গে পরপর সভা করেছেন। ইডি, সিবিআইকেও আসরে নামানো হয়। কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছে ‘মমতা ফর্মুলা’। মমতাকে ‘স্ট্রিট ফাইটার’ বলে উল্লেখ করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এরকম আদর্শে লড়াকু নেত্রীর আমাদের প্রয়োজন”। বিজেপি-র বিরুদ্ধে সব কংগ্রেসি দলগুলির একজোট হয়ে লড়াই করা উচিত বলে মন্তব্য করেন লুইজিনহ।

আরও পড়ুন-১৬ বছর পর জার্মানিতে পালাবদল, নির্বাচনে পরাজিত অ্যাঞ্জেলা মর্কেলের দল

এরপরই প্রশ্নে আসে তাহলে কবে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? সূত্রের খবর, মঙ্গলবার বাংলায় এসেই তৃণমূলে যোগ দিতে পারেন লুইজিনহ। এটা হলে, তৃণমূলের ক্ষেত্রে একটা বড়সড় সাফল্য সে কথা বলাই যায়। এতে গোয়াতে দলের ভিত মজবুত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, “বৃহত্তর কংগ্রেস পরিবারের কংগ্রেসম্যান” হিসাবে থাকবেন তিনি। এক্ষেত্রে তিনি তৃণমুলকেই বুঝিয়েছেন বলে মত সবার। ২০১৯-এ লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ত্রিপুরার দায়িত্বে ছিলেন লুইজিনহ। তৃণমূলে যোগ দিয়ে তিনি দলকে ত্রিপুরা সাহায্য করতে পারেন বলে মত রাজনৈতিক মহলের।

advt 19

 

Related articles

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...

কোচবিহার থেকে দমদম জনসভা-পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর

উত্তর থেকে দক্ষিণ আজ দুটি জনসভা ও একটি পদযাত্রা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার...

দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণবঙ্গে তিন সভা অভিষেকের

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে প্রত্যেক জেলায় একাধিক জনসভা, রোড শো, কর্মিসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

বিরোধী থেকে রাজ্যের মানুষ: নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট ফাঁস

বাংলায় বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে বারবার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...