Tuesday, May 19, 2026

মূক-বধির যুবতীকে ধর্ষণ ও খুনের চেষ্টা, অভিযুক্ত পলাতক

Date:

Share post:

এক মুক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হল। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবতী । অভিযুক্ত যুবককে গ্রেফতার করার জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানা এলাকায়। গুরুতর জখম যুবতীকে মানিকচক গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

যুবতীর পরিবারের সূত্রে জানা গেছে প্রতিদিনের নত গতকাল জমিতে চাষের কাজের জন্য গিয়েছিল। কিন্তু যে নিদিষ্ট সময়ে বাড়ি ফেরে। গতকাল যুবতী ফেরে নি। তাই সন্ধ্যার পর তারা খোঁজাখোজি শুরু করে। তবুও যুবতীর কোন খোঁজ পাওয়া যায় নি। রাত আটটার নাগাদ অর্ধনগ্ন অবস্থায় বাড়িতে ফেরে। প্রশ্ন করতেই ঘটনার বিবরণ দেয়। এরপর মানিকচক থানাতে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযুক্ত যুবক মানিকচকের নুরপুর গ্রামের মজিফুল শেখ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যুবতীকে ধর্ষণ করে তাকে বেধড়ক মারধর করা হয়। প্রমাণ লোপাটের জন্য খুন করার চেষ্টা করা হয়। যুবতীটি অচৈতন্য হয়ে গেলে অভিযুক্ত যুবক মনে করে মৃত্যু হয়েছে। এরপর তাকে ছেড়ে পালায় অভিযুক্ত।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পলাতক। তশ্লাশি শুরু হয়েছে।

advt 19

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...