Saturday, March 14, 2026

এবার পিয়ারলেসে হবে জাইকোভ-ডি এর তিনটি ডোজ থেকে কমে দু’টি ডোজের ট্রায়াল!

Date:

Share post:

কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক’ ভি-এর পর এবার জাইকোভ-ডি কোভিড-প্রতিষেধক হিসেবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে। তবে এই ভ্যাকসিন তিনটি ডোজের। এই তিনটি ডোজ নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। সেই কারণে উৎপাদক সংস্থা দেখতে চাই জাইকোভ-ডি ভ্যাকসিনটির যদি দুটি ডোজ দেওয়া হয় তবে কেমন কাজ হয়।

আরও পড়ুন: উৎসশ্রীর আবেদন পড়ে থাকলেই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ: কড়া বার্তা ব্রাত্যর

জাইকোভ-ডি ২৮ দিনের ব্যবধানে ২ মিলিগ্রাম করে দেওয়ার কথা। কিন্তু তার বদলে যদি ৩ মিলিগ্রাম করে দুটি ডোজ দেওয়া হয় তাহলে কী হল পাওয়া যাবে, তা দেখতেই এবার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে দেশে। সেখানে রয়েছে কলকাতাও। দেশের মোট ৫ টি কেন্দ্রে ৩ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই পরীক্ষা করা হবে। এরমধ্যে পূর্ব ভারতের একমাত্র কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে হাসপাতাকে।

হাসপাতাল সূত্রে খবর, সেখানে মোট ৩০০ জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলকভাবে দুটি ডোজের জাইকোভ-ডি প্রয়োগ করা হবে। এ প্রসঙ্গে পিয়ারলেস হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর শুভ্রজ্যোতি ভৌমিক জানিয়েছেন, ড্রপ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া পর তাদের হাসপাতালে এথিক্স কমেটিও এই ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই পিয়ারলেসে শুরু হবে ট্রায়াল। ফার্মাকোলজি বিশেষজ্ঞ শুভ্রজ্যোতি ভৌমিকের কথায়, “১২ বছরের বেশি বয়সীদের জাইকোভ-ডি টিকাকরণের ক্ষেত্রে তিন ডোজের বদলে দু’ডোজের প্রতিষেধক চলে এলে অবশ্যই টিকাকরণে গতি আসবে। অনেক কম সময়ে অনেক বেশি সংখ্যক কিশোর-কিশোরীকে ভ্যাকসিন দেওয়া যাবে।”
advt 19

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...