Sunday, June 7, 2026

হার্দিকের পারফরম্যান্স নিয়ে কী বললেন রোহিত?

Date:

Share post:

মঙ্গলবার হার্দিক পান্ডিয়ার( Hardik Pandya) দুরন্ত ব‍্যাটিং-এর ওপর ভর করে পাঞ্জাব কিংসের( Punjab Kings) বিরুদ্ধে ৬ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্স( Mumbai Indiance)। এখনও পযর্ন্ত বল হাতে দেখা যায়নি হার্দিককে। তাই ব্যাট হাতে দলকে সাফল্য এনে দেওয়ার চাপই বেশি ছিল তাঁর উপর। আর সেই কাজটাই যেন মঙ্গলবার করে দেখালেন হার্দিক। আর দলকে জয় এনে দিয়ে প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেন তিনি। তাই তো হার্দিকের ব‍্যাটিং-এ মন কেড়েছে মুম্বই অধিনায়ক রোহিত শর্মারও।

এদিন হার্দিক প্রসঙ্গে রোহিত বলেন,” হার্দিক যে ভাবে ব্যাট করল, পরিস্থিতিটা যে ভাবে সামলাল, সেটা দলকে যেমন আত্মবিশ্বাস দেবে, তেমনই আত্মবিশ্বাস পাবে ও নিজেও। তবে প্রথমে কিছুটা সময় নিল হার্দিক। তার পর ঠিক মারতে শুরু করল। ক্রিজে থাকাটা ওর জন্য খুব দরকার ছিল। চোট সারিয়ে ফিরছে হার্দিক।”

এই মুহূর্তে লিগ টেবিলে পাঁচ নম্বরে রোহিতের মুম্বই। দল নিয়ে রোহিত বলেন,”নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি আমরা। তবে বড় প্রতিযোগিতা। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে আমাদের। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আত্মবিশ্বাস দেবে এই জয়। এরপর থেকে একটা ম‍্যাচও হারা চলবে না।”

আরও পড়ুন:হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইনজামাম উল হক


 

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...