Sunday, May 17, 2026

হৃদরোগে আক্রান্ত হননি ইনজামাম,বাড়ি ফিরে দাবি প্রাক্তন পাকিস্তান ক্রিকেটারের

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হননি ইনজামাম উল হক( Inzamam Ul Haq) । বুধবার  হাসপাতাল থেকে বাড়ি ফিরে এমনটাই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এদিন তিনি জানিয়েছেন, চিকিৎসকের কাছে গিয়েছিলাম প্রাত্যহিক স্বাস্থ্যপরীক্ষার জন্য। চিকিৎসকের পরামর্শে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করিয়েছি।

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজামাম বলেন,” আমি দেখলাম অনেকে বলছেন আমি হৃদরোগে আক্রান্ত। সেটা ভুল। চিকিৎসকের কাছে গিয়েছিলাম প্রাত্যহিক স্বাস্থ্যপরীক্ষার জন্য। তখনই অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয় আমার। সেই সময় আমার ধমনীতে কিছু সমস্যা দেখা দেয়। সেই কারণে স্টেন্ট বসিয়ে সেটা ঠিক করা হয়েছে। অল্প কিছু শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। হৃদযন্ত্রে নয়, পেটের গোলমাল হয়েছিল। তবে দেরি করলে হৃদযন্ত্রে বড় সমস্যা হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা।”

এরপাশাপাশি তিনি যে সুস্থ, সে কথাও জানাতে ভুললেন না ইনজামাম, তিনি বলেন,”খুব সহজ অস্ত্রোপচার ছিল। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সব মিটে গিয়েছে। আমি বাড়ি চলে এসেছি। এখন সুস্থ আছি।”

সোমবার জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন ইনজামাম।

আরও পড়ুন:পিছিয়ে গেল কলকাতা লিগের ম‍্যাচ, ডুরান্ড কাপের জন‍্য মহামেডানকে শুভেচ্ছা আইএফএ সচিবের


 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...