Sunday, May 17, 2026

১৫ থেকে বাড়িয়ে ভবানীপুরে ৩৫ কোম্পানি বাহিনী, উপনির্বাচনের আবহে দুর্গ ভবানীপুর

Date:

Share post:

রাত পোহালেই ভবানীপুরে হাইভোল্টেজ উপনির্বাচন। তবে এটা নেহাতই এক আপাত-নিরীহ ভোট নয়, এই নির্বাচনের দিকে নজর থাকবে গোটা দেশের। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কার্যত নিশ্চিত, কিন্তু রেকর্ড মার্জিন পেতে অল-আউট ঝাঁপাচ্ছে শাসক দল তৃণমূল। অন্যদিকে, হাল ছাড়তে নারাজ প্রধান বিরোধী বিজেপি। জামানত বাঁচাতে লড়ছে সিপিএম-ও!

ভবানীপুরের একেবারে শেষলগ্নের প্রচারে ঝাঁপিয়েছিল সব দলই। ফলাফল সকলের জানা থাকলেও, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও তাই চড়েছে রাজনীতির পারদ। তাই বৃহস্পতিবার ভোটের দিন কোনওরকম উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর নির্বাচন কমিশন।

ভবানীপুর উপনির্বাচনের জন্য আগেই ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। কিন্তু শেষমুহুর্তে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ভবানীপুরে। বরাদ্দ আরও ২০ কোম্পানি। অর্থাৎ, সবমিলিয়ে ভোটের দিন ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ভবানীপুরে। রাতেই এলাকায় পৌঁছে গিয়েছে এই অতিরিক্ত বাহিনী।

এদিকে ভবানীপুরের পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রে সাধারণ নির্বাচন হবে রাত পোহালেই। এই দুই কেন্দ্রেও ঝুঁকি নিতে নারাজ কমিশন। তাই ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জ মিলিয়ে তিন কেন্দ্রে ইতিমধ্যেই ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ৩৫ কোম্পানি থাকবে শুধু ভবানীপুরেই।

আরও পড়ুন- বিজেপি যোগের জল্পনা উস্কে অমিত শাহের বাসভবনে গেলেন অমরিন্দর সিং! advt 19

 

 

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...