Tuesday, June 2, 2026

“বিজেপি প্রার্থী আমায় ভালোবাসে, তাই অভিযোগ করে”! প্রিয়াঙ্কাকে কটাক্ষ মদনের

Date:

Share post:

তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর উপনির্বাচনে ৭২ নম্বর ওয়ার্ডের ১২৬ নম্বর বুথ দখলের সরাসরি অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন মদন মিত্র।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতার ছলে কামারহাটির বিধায়ক বলেন, “ভগবানের নাম নিলে ভগবান খুশি হয়। বিজেপি ও ওদের ওই প্রার্থী আমায় খুব ভালোবাসে, সর্বক্ষণ আমার নাম নেয়। আমার বাড়িতে খোল-কত্তাল নিয়ে গান করতে আসে।
যেমন ভগবান কৃষ্ণের নাম নিলে কৃষ্ণ অখুশি হয় না। আমার নাম নিলে আমিও অখুশি হই না। খালি বলি, রাম কা নাম বদনাম না করো। যত ওরা নাম নেবে তত আমি ভালো থাকব।”

আরও পড়ুন:হাইভোল্টেজ ভবানীপুরে ভিভিআইপিদের ভোটদান

মদন মিত্র ভবানীপুরের বাসিন্দা হলেও তাঁর ভোট কামারহাটিতে। তবে তিনি ছাড়া বাড়ির সব সদস্যের ভোট ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ডে। এদিন মদন মিত্র নিজেই গাড়ি চালিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে নিজের বয়স্ক অসুস্থ দিদি ও স্ত্রীকে নিয়ে যান তিনি। তৃণমূল নেতার কথায়, “আমি এখানকার ভোটার নই, কিন্তু বাদিন্দা। তাই আমার একমাত্র দিদিকে নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছি। অসুস্থ, বয়স হয়েছে। তাই আমি নিয়ে না গেলে দিদি একা ভোট দিতে যেতে পারবে না।” তবে নিয়ম মেনে ভোট কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন মদন মিত্র।

advt 19

 

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...